Ads Top

dhakar prem - ঢাকার প্রেম

প্রেমে প্রেমে ভরা সুবাসে
অভিনব মেলামেশাতে
ঢাকা নগরীর আঁচলেতে
দুটি আবেগের শেকলে
ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা করে প্রেম ভরা জীবনে আমার
ঢাকার প্রেম
জন্ডিস রঙা রাত্তিরে
আবেগে মোড়া সংলাপে
নিশিদিন পথা চাওয়াতে
ও দুটি হৃদয়ের ক্যানভাসে
ভালবাসাতে
জীবনে যতবার আসে প্রেম ততবার ফিরে যায় আবার
যান্ত্রিক এই শহরে
ডিজিটাল চাওয়া পাওয়াতে
রিমোটের এই কন্ট্রোলে
এখানে বিরহেরা নেই বুকে
ভালবাসাতে
যেখানে গোধূলিরা খেলা করে প্রেম ভরা জীবনে আমার
ঢাকার প্রেম
কর্ডলেস টেলিফোনেতে
অভিমান নেই মাঝরাতে
চোখে জল নেই বিষাদে
দুটি জীবনের গল্পতে
ভালবাসাতে
জীবনে যতবার আসে প্রেম ততবার ফিরে যেতে চায়
হা হা হা হা... ঢাকার প্রেম...

dhakar prem - ঢাকার প্রেম

dhakar prem - ঢাকার প্রেম
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ জেল থেকে বলছি
সুরকারঃ জেমস
গীতিকারঃ বাপ্পি খান

No comments:

Powered by Blogger.